শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। একই সঙ্গে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মন্ডলপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে। রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতরা হলেন— ঘোষগ্রাম মন্ডলপাড়া গ্রামের মৃত হায়ের প্রামানিকের ছেলে মফিজ প্রামানিক (৬৫) ও হবিজ প্রামানিক (৪৫)।

নিহতের ছোট ভাই বেলাল প্রামানিক জানান, মফিজ ও হবিজ দুজনে মানসিক প্রতিবন্ধী ছিলেন। তারা দুজনে দুপুর ১২টার আগে বাড়ির পাশে ঘোরা-ফেরা করছিল। এ সময় অসাবধানতাবশত তারা দুজন বাড়ি থেকে দূরে এক পুকুরের পানিতে পরে ডুবে যায়। পরে স্থানীয়দের মাধ্যমে আমরা জানতে পারি, আমার এক ভাই পুকুরের পানিতে ভাসছে। সঙ্গে সঙ্গে আমরা পরিবারের লোকজন ও স্থানীয়রা ওই পুকুরে গিয়ে প্রথমে এক ভাইয়ের মরদেহ উদ্ধার করি। পরে পুকুরের পানিতে খোঁজাখুজি করে আরেক ভাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এ বিষয়ে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, দুই সহোদরের মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুই জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৯ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৭:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit