সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী ৩৬ হাজার ফুট ওপরে আচমকা কমতে থাকে তেল, ইঞ্জিন বন্ধ করে ফিরল বিমান

টঙ্গীতে ২০ মামলার আসামি শাওনসহ গ্রেফতার ৪

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬ Time View

ডেস্ক নিউজ : ডাকাতির প্রস্তুতিকালে গাজীপুরের টঙ্গীতে ২০ মামলার আসামি কামরুজ্জামান খন্দকার শাওনসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোরে স্থানীয় হিমারদিঘি হকের মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতাররা হলেন- টঙ্গীর খরতৈল এলাকার কাজল খন্দকারের ছেলে কামরুজ্জামান খন্দকার শাওন (৩৫), জেলার শ্রীপুর থানার পেলাইদ গ্রামের শহীদের ছেলে জব্বার খা জয় (২৮), শেরপুর জেলার নালিতাবাড়ী থানার বোগারপাড়া রাবারডেম গ্রামের মৃত কেরামত আলীর ছেলে ইসমাইল হোসেন (২৫) ও একই গ্রামের চান মিয়ার ছেলে হযরত আলী (২০)। তাদের মধ্যে শাওনের নামে টঙ্গী পশ্চিম থানায় ১৫টি ও গাছা থানায় ৫টি মামলা রয়েছে। 

টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন হকের মোড় এলাকায় কতিপয় ডাকাত ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ জড়ো হয়। সংবাদ পেয়ে অভিযান চালাই। এ সময় ৪ ডাকাতকে গ্রেফতার ও তাদের হেফাজত থেকে একটি সুইচ গিয়ার ও তিনটি দেশীয় চাকু উদ্ধার করা হয়। টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান যুগান্তরকে বলেন, ৪ জনকে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit