শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম
মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত তিব্বত সীমান্তে বাঁধে ভাঙন নতুন করে বন্যার শঙ্কায় নেপালে সতর্কতা জারি ‘পিংক বাসে’ উঠে যে অভিজ্ঞতার কথা জানালেন পিয়া জান্নাতুল নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ঢাবি’র ৬২ জন গবেষককে সম্মাননা প্রদান

মান্ধানার রেকর্ডের দিন অস্ট্রেলিয়ার লজ্জার হার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭ Time View

স্পোর্টস ডেস্ক : নিউ চণ্ডীগড়ের মহারাজা যদবীন্দ্র সিং স্টেডিয়ামে বুধবার (১৭ সেপ্টেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে রেকর্ডের খাতায় নাম লেখান ভারতের নারী দলের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মান্ধানার ৯১ বলে ১১৭ রানের অসাধারণ ইনিংসের উপর ভর করে ৪৯.৫ ওভারে ২৯২ রানে অল আউট হয় ভারত।

মান্ধানা শতক গড়ে ইতিহাসের খাতায় নাম লেখান। এটি মান্ধানার ক্যারিয়ারের ১২তম ওয়ানডে সেঞ্চুরি, যা ওপেনার হিসেবে সর্বাধিক সেঞ্চুরির বিশ্ব রেকর্ডে যৌথভাবে জায়গা করে দিল তাকে।

জবাবে অস্ট্রেলিয়া নারী দল মাত্র ১৯০ রানেই গুটিয়ে যায়। তাতে লজ্জার হার নিয়ে মাঠ ছাড়ে অ্যালিসা হিলির দল। অস্ট্রেলিয়ার নারী দল এই প্রথম ওয়ানডে ক্রিকেটে একশ বা তার বেশি রানে হারল। এর আগে ১৯৭৩ সালে ইংল্যান্ডের কাছে ৯২ রানে হেরেছিল তারা। যা এতদিন ছিল রানের দিন দিয়ে অস্ট্রেলিয়া নারী দলের সবচেয়ে বড় ব্যবধানে হার।
অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন অ্যানাবেল সাদারল্যান্ড। এছাড়াও, এলিস পেরির ব্যাট থেকে আসে ৪৪ রান। ভারতের হয়ে ৩ উইকেট পেয়েছেন ক্রান্তি গৌড়। দুইটি উইকেট পেয়েছেন দীপ্তি শর্মা। সিরিজ প্রথম ম্যাচ অস্ট্রেলিয়ার নারী দল জয় পাওয়ায় এখন তৃতীয় ওয়ানডেটি সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে। আগামী শনিবার (২০ সেপ্টেম্বর) হবে সিরিজের তৃতীয় ম্যাচ।  

ওপেনার হিসেবে নারীদের ওয়ানডেতে সর্বাধিক শতক
* সুজি বেটস (নিউজিল্যান্ড): ১২
* স্মৃতি মান্ধানা (ভারত): ১২
* ট্যামি বিমন্ট (ইংল্যান্ড): ১২

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit