বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও ৫ দেশ..

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ Time View

নিউজ ডেক্সঃ  বাংলাদেশের বিভিন্ন এলাকায় রবিবার বিকেলে ভূমিকম্প অনুভূত হয়। রোববার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৫টা ১১ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।

তবে শুধু বাংলাদেশ নয়, এ সময় দক্ষিণ এশিয়ার আরও পাঁচটি দেশও একসঙ্গে ভূমিকম্পে কেঁপে উঠেছে।দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার ও চায়না। এদিকে বাংলাদেশের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহযোগী ইকবাল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ভূমিকম্প হয়েছে, এটা নিশ্চিত। তবে এর উৎপত্তিস্থল ও বিস্তারিত তথ্য আমরা সংগ্রহ করছি। শিগগিরই জানানো হবে।’

আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে এই ভূমিকম্পেন মাত্রা ছিল ৫ দশমিক ৫। মাত্রার হিসাবে এটি মৃদু ভূমিকম্প। ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসাম। ভূমিকম্পেন এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৪ সেপ্টেম্বর ২০২৫/ সন্ধ্যাঃ ০৬. ৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit