মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান : রিজভী দরিদ্র হাজং পরিবারকে নতুন ঘর দিলেন : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ফুলবাড়ীতে নিজ পুকুরের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় প্রতিপক্ষরা॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ আগস্টের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত ঘরে ফেরার আকুতি: বিশ্বের কাছে ১০ মিনিট সময় চায় লাখো রোহিঙ্গা

ওআইসির জরুরি সভায় যোগ দিতে দোহা যাবেন পররাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ১৫ সেপ্টেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিতব্য ওআইসির জরুরি সভায় বাংলাদেশের পক্ষে যোগ দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ফিলিস্তিন প্রশ্নে আমাদের অবস্থান স্পষ্ট। কয়েকদিন আগে দোহায় ইসরায়েল আক্রমণ করেছে। এ কারণে আগামী ১৫ সেপ্টেম্বর ওআইসির একটা জরুরি সভা ডাকা হয়েছে। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশের পক্ষে অংশ নেবেন। শফিকুল আলম আরও বলেন, রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত আজ (বৃহস্পতিবার) উপদেষ্টা পরিষদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ফিলিস্তিনি জনগণকে গণহত্যা ও নিষ্ঠুরতম বর্বরতা থেকে রক্ষার লক্ষ্যে নিউইয়র্কে অনুষ্ঠিত ‘ইউএন (ইউনাইটেড নেশন) হাই লেভেল ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর দি পিস ফুল সেটেলমেন্ট অব দি কোয়েশ্চেন অব প্যালেস্টাইন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অব দা টু স্টেট সলিউশন’ শীর্ষক সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টার অংশগ্রহণ সম্পর্কে উপদেষ্টা পরিষদকে অবহিত করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit