বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শেরপুর সীমান্তে বিপুল ভারতীয় ওষুধ, মাদক ও ৭ চোরাই গরু আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ Time View

ডেস্ক নিউজ : শেরপুরের নালিতাবাড়ী ও পার্শ্ববর্তী ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ, বিভিন্ন ব্রান্ডের মদ ও গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে পৃথক পৃথক অভিযানে এসব ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী ও হালুয়াঘাট বিওপির টহল দল অভিযান চালায়। এ সময় ৪ হাজার ৮২৮ পিস ভারতীয় বিভিন্ন প্রকারের ভারতীয়  ঔষধ, ২৩ বোতল ভারতীয় মদ এবং ৭টি ভারতীয় গরু আটক করা হয়।

তবে অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় অবৈধ এ সব মালামালের বাজারমূল্য আনুমানিক ১৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

 

কিউএনবি/আয়শা/২০ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit