শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

‎বসতঘরের বাইরে অবস্থান করছিল রহমত, হঠাৎ গাছ ভেঙে পরে তার শরীরে, অতপর–

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৯ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের পাটগ্রামে গাছের চাপায় রহমত আলী (৪৮) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ‎মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জগতবেড় ইউনিয়নের কচুয়ারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কচুয়ারপাড় কবরস্থানে কয়েকজন কাঠুরে একটি গাছ কাটছিল। এ সময় অর্ধেক কাটা গাছ হঠাৎ পাশের একটি সুপারির গাছের উপর ভর করে পড়ে যায়। এতে সুপারির গাছ ভেঙে পাশেই বসতঘরের বাইরে অবস্থান করা রহমত আলীর মাথায় পড়ে। হঠাৎ গাছের আঘাতে মাথা ফেটে গুরুতর আহত হন তিনি।

‎স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রহমত আলী মারা যান। তাঁর মৃত্যুর খবরে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। ‎স্থানীয়রা জানান, অসাবধানতাবশত কাঠুরেদের বেপরোয়া গাছ কাটা ও সঠিক নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে এলাকায় চরম শোক ও ক্ষোভ বিরাজ করছে।

‎এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের করা অভিযোগ অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit