শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

ফারইস্টের প্রধান কার্যালয়ে হামলা, ভাঙচুর-লুটপাট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫১ Time View

নিউজ ডেক্সঃ  রাজধানীর তোপখানা রোডে অবস্থিত দেশের শীর্ষ ইসলামী বিমা প্রতিষ্ঠান ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রধান কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সোমবার (০৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ঘটে যাওয়া এ ঘটনায় কোম্পানির সিকিউরিটি ইনচার্জসহ অন্তত তিনজন আহত হয়েছেন। হামলাকারীরা অফিস কক্ষ ভাঙচুরের পাশাপাশি বেশ কিছু মূল্যবান ইলেকট্রনিক্সসামগ্রী লুট করে নিয়ে যায়।

কোম্পানি কর্তৃপক্ষ জানায়, প্রায় ৬০ থেকে ৭০ জন বহিরাগত সন্ত্রাসী অফিসে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালাগাল করে এবং আতঙ্ক সৃষ্টি করে। তাদের নিবৃত করতে গেলে কোম্পানির ভাইস প্রেসিডেন্ট (লিগ্যাল অ্যান্ড এস্টেট) মো. আজগর আলী ও সিকিউরিটি ইনচার্জ মো. আব্দুর রাজ্জাকসহ তিনজন আহত হন।

সন্ত্রাসীরা টানা প্রায় তিন ঘণ্টা মুখ্য নির্বাহী কর্মকর্তার কার্যালয় অবরুদ্ধ করে রাখে এবং ভাঙচুর চালায়।ফারইস্ট কর্তৃপক্ষের অভিযোগ, নজরুল-খালেক বোর্ডের সময়কালীন অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত ব্যক্তিদের ইন্ধনেই এ হামলা চালানো হয়েছে। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান বলেন, এ ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলা যায় না।

অর্থ আত্মসাৎকারীদের ইন্ধনে বহিরাগতরা বহুদিন ধরে প্রধান কার্যালয়ে বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। আজকের হামলাও তারই ধারাবাহিকতা।
তিনি আরও জানান, এ ঘটনায় কোম্পানির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হামলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অফিসকর্মীরা স্বাভাবিকভাবে কাজে ফিরতে সক্ষম হন।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০৯ সেপ্টেম্বর ২০২৫/বিকালঃ ০৩.৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit