শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

এবার সাকিবের সঙ্গে খেলবেন মাহমুদউল্লাহ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রের মাইনর টি-টোয়েন্টি লিগ আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে সাকিব আল হাসানের দলে খেলবেন টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন এই দুই বাংলাদেশি তারকা।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি দলটি। আয়োজকরা রিয়াদকে ‘স্টার’ আখ্যা দিয়ে তার অংশগ্রহণের কথা নিশ্চিত করেছে। সামাজিক মাধ্যমে তারা লিখেছে, স্টারপাওয়ার আনলকড! মাহমুদউল্লাহ রিয়াদ আটলান্টা ফায়ারের হয়ে খেলবেন আটলান্টা ওপেন টি-টোয়েন্টি টুর্নামেন্টে।

সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টিতে ১৪১ ম্যাচ খেলে করেছেন ২ হাজার ৪শ’ ৪৪ রান এবং নিয়েছেন ৪১ উইকেট। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও পিসিএল ও সিপিএল এর মতো লিগ খেলারও অভিজ্ঞতা রয়েছে রিয়াদের।

উল্লেখ্য, আগামী ৭ অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের রাইদালের পরমবীর ক্রিকেট কমপ্লেক্সে শুরু হবে এই টুর্নামেন্ট, যা চলবে ১২ অক্টোবর পর্যন্ত। আয়োজকদের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ছয়টি দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ সেপ্টেম্বর ২০২৫, /বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit