সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কারামুক্তির পর অবশেষে শুটিংয়ে ফিরলেন রাজপাল যাদব পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ধানের চারা নষ্ট করার প্রতিবাদ করায় প্রতিপক্ষের মারটি॥ বাবরের স্ট্রাইক রেট নিয়ে যা বললেন ডু প্লেসি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ‘অন্তর্বর্তী চুক্তি’ নয়: ইরান

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে বেলজিয়াম, ইসরায়েলের উপর কঠোর নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। চলতি মাসের শেষের দিকে নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদে এ স্বীকৃতি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট। মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

একইদিন সকালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বার্তায় প্রিভোট লেখেন, জাতিসংঘের অধিবেশনে বেলজিয়াম ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। পাশাপাশি, ইসরায়েলের বিরুদ্ধে ১২টি কঠোর নিষেধাজ্ঞাও আরোপ করা হবে।

এসব নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে অবৈধ বসতি থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা, এবং ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে বেলজিয়ামের পাবলিক ক্রয় চুক্তি পর্যালোচনা করা। তিনি আরও জানান, ফিলিস্তিন, বিশেষ করে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে- বেলজিয়ামের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে, চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও ঘোষণা দেন যে, ৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদে ফ্রান্স ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

ফ্রান্স ও বেলজিয়ামের এই ঘোষণার পর আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানায়। তবে কিছু দেশ বলেছে, তারা নির্দিষ্ট কিছু শর্তের ভিত্তিতে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত, বিশ্বজুড়ে প্রায় ১৪৭টি দেশ, যা জাতিসংঘের প্রায় ৭৫ শতাংশ সদস্য রাষ্ট্রকে প্রতিনিধিত্ব করে, ইতোমধ্যেই ফিলিস্তিনকে একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। গাজায় চলমান সংঘাতে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ৬৩,৪৫৯ জন নিহত এবং ১,৬০,২৫৬ জন আহত হওয়ার প্রেক্ষাপটেই বেলজিয়াম এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করল। সূত্র : আল-জাজিরা

কিউএনবি/অনিমা/০২ সেপ্টেম্বর ২০২৫/সকাল ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit