বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম
সাংবাদিক আলিফ হত্যার বিচারের দাবিতে রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের মানববন্ধন আওয়ামী লীগের সঙ্গে একটি গুপ্ত দলের সম্পর্ক প্রমাণিত: রিজভী ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর

তারেক রহমানের হাতেই বাংলাদেশ নিরাপদ : লায়ন ফারুক

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ Time View

নিউজ ডেক্সঃ  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতেই বাংলাদেশ রাষ্ট্র নিরাপদ বলে দাবি করেছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা লায়ন মো. ফারুক রহমান।তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করবে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।

সোমবার (১ সেপ্টেম্বর) সকালে ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র শরিফুল আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে লায়ন ফারুক এ কথা বলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির নেতাকর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন তিনি।

বিবৃতিতে লায়ন ফারুক রহমান বলেন, জাতির এক মহাক্রান্তিলগ্নে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি দেশের মানুষের হারিয়ে যাওয়া বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। দেশপ্রেম ও সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের সমালোচনা করে তিনি বলেন, বাংলার মানুষের অধিকার হরণ করেছিল স্বৈরাচারী আওয়ামী সরকার। গণতন্ত্র এবং দেশের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও জালিম সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে বিনা অপরাধে মিথ্যা মামলায় কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন কাটিয়েছেন দীর্ঘদিন। ছাত্র-জনতার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ১৭ বছরের ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন ঘটিয়ে নতুন স্বাধীনতা এনেছি। তবে গণতন্ত্র এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি।

১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা এখনো দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ এবং সজাগ ও সতর্ক থাকতে হবে; যেন পতিত স্বৈরাচারের কোনো ষড়যন্ত্রই কাজে না আসতে পারে।

লায়ন ফারুক বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ-সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ নিতে হবে। আসুন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে সুন্দরভাবে গঠন করি।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০১ সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০৩.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit