শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
প্রেমিকের বাড়ির সামনে তরুণীর আকুতি—‘দরজাটা একটু খোলো, কথা বলব’ চৌগাছায় বজ্রপাতে এক কৃষক নিহত নোয়াখালীতে ফসলি জমির মাটি বিক্রি নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ   ‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড

ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ে আফগানিস্তান, নিহত বেড়ে ৫০০

Reporter Name
  • Update Time : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮ Time View

নিউজ ডেক্সঃ  আফগানিস্তানে ভূমিকম্পে ধসে পড়েছে বহু স্থাপনা। সময়ের সঙ্গে মরদেহ উদ্ধারের সংখ্যা বাড়ছে। আফগানিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারক রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) জানিয়েছে, এখন পর্যন্ত উদ্ধারকর্মীরা ভূমিকম্পে ৫০০ জন নিহতের তথ্য নিশ্চিত করেছে। আহত হয়েছেন ১,০০০ জনের বেশি। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০। এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদের পূর্ব-উত্তরপূর্বে ২৭ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ৮ কিলোমিটার গভীরে। টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পূর্বাঞ্চলে রোববার গভীর রাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভূমিকম্পের পরই উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। এ ছাড়া আহতদের দ্রুত হাসপাতালে নিতে হেলিকপ্টার মোতায়েন করেছে আফগান সরকার। ২০০ কিলোমিটার দূর থেকে আফগানিস্তানের রাজধানী কাবুলে ভূমিকম্পের কম্পন টের পাওয়া যায়। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কুনার প্রদেশে। এই অঞ্চলটির ৯০ শতাংশ পাহাড় দ্বারা বেষ্টিত। ফলে রাস্তাগুলো অনেক সরু হওয়ায় উদ্ধার তৎপরতা চালাতে অনেক বেগ পেতে হবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/০১ সেপ্টেম্বর ২০২৫/ বিকালঃ ০২.৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit