বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
দিল্লির অনুষ্ঠানে দণ্ডিত হাসিনাকে বক্তব্যের অনুমতি দেওয়ায় বাংলাদেশের ক্ষুব্ধ প্রতিক্রিয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার

মাটিরাঙ্গা পলাশপুর জোনের উদ্যোগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৮৩ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল  প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি), পলাশপুর জোনের উদ্যােগো  পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অধীনে আর্থ সামাজিক কর্মসূচির আওতায় স্থানীয় দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারনের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।রবিবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে দিকে পলাশপুর জোন সদরে সামাজিক কর্মসূচির আওতায় স্থানীয় দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারনের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।
বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে একটি মাদ্রাসা ও চারটি যাত্রী ছাউনী মেরামতের জন্য সাড়ে ৬ বান্ডেল ঢেউটিন, তিনটি দুঃস্থ ও অসহায় পরিবারকে কৃষি উপকরণ হিসেবে জমিতে কীটনাশক ছিটানোর স্প্রে মেশিন, খেলাধুলার জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানকে ফুটবল ও ভলিবল প্রদান করা হয়। এর পাশাপাশি ৯টি গরিব দুঃস্থ ও অসহায় পরিবারকে খাদ্য সামগ্রী প্রদানসহ প্রায় লক্ষ্যাধিক টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়।
একই দিনে পলাশপুর জোন সদরে চিকিৎসা বঞ্চিত জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)। খেদাছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. জাহিন আবদুল্লাহ‘র নেতৃত্বে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনে শতাধিক গরীব ও দু:স্থ জনসাধারণকে স্বাস্থ্য সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি এই অঞ্চলে মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিজিবি এ জনপদের অন্তর্ভুক্ত মানবেতর জনগোষ্ঠীর চাহিদা পরিপূরণের মাধ্যমে অতীতেও মানুষের পাশে ছিল এবং আগামীতেও স্থানীয় দু:স্থ পাহাড়ী-বাঙ্গালী জনসাধারনের পাশে থাকবে।
কিউএনবি/অনিমা/৩১ আগস্ট ২০২৫/রাত ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit