রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত ৪-০ গোলে হারলেও মুগ্ধ দর্শকরা ‘নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিয়েছেন প্রধানমন্ত্রী’ পিটিআই ঠেকাতে পাকিস্তানের রাজধানী এখন ‘কনটেইনারাবাদ’! স্বর্ণের দাম কমবে না বাড়বে, যা বলছে পূর্বাভাস ইরান যুদ্ধে চীনের নীরব উপস্থিতি, বদলে যাচ্ছে সমীকরণ কুমিল্লায় রতন গ্যাংয়ের প্রধানসহ শীর্ষ ৪ কিশোর গ্যাং লিডার গ্রেফতার নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী সালাহউদ্দীন সুমন পেলেন বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের খাওয়ালেন প্রধানমন্ত্রী

নগদকে সম্পূর্ণ বেসরকারিকরণের সিদ্ধান্ত সরকারের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : মোবাইল আর্থিক সেবাখাতে (এমএফএস) প্রতিযোগিতা বাড়াতে সরকার নগদকে সম্পূর্ণ বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আইসিএমএবি ও মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গভর্নর বলেন, ‘ডাক বিভাগ নগদ পরিচালনা করার সক্ষমতা রাখে না। আমরা চাই প্রযুক্তি কোম্পানিগুলো এগিয়ে আসুক এবং নগদে বিনিয়োগ করুক। আগামী তিন থেকে চার মাসের মধ্যে নতুন বিনিয়োগকারী পাওয়ার আশা করছি।’

তিনি আরও বলেন, ‘বিনিয়োগকারীদের অন্তর্ভুক্ত করার এ সিদ্ধান্ত সর্বোচ্চ পর্যায়ে নেওয়া হয়েছে এবং কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’

নগদ টাকার ওপর বাড়তি নির্ভরতার সমালোচনা করে তিনি বলেন, ‘প্রতিবছর নগদ টাকা মুদ্রণ ব্যয় প্রায় ১০ শতাংশ বা প্রায় ২ হাজার কোটি টাকা বাড়ছে। এভাবে চলতে থাকলে কীভাবে আমরা ডিজিটাল অর্থনীতিতে যাব?’

সামিটে ব্যাংক ও ফিনটেক খাতের প্রতিনিধিদের পাশাপাশি নীতিনির্ধারক ও নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা অংশ নেন। তারা ক্যাশলেস অর্থনীতি গড়ার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে আলোচনা করেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রথম সেশনে বাংলাদেশ পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও সিইও মাসরুর রিয়াজ ‘ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলা : ফিনটেকের গুরুত্বপূর্ণ ভূমিকা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

তিনি বলেন, ‘ডিজিটাল রূপান্তরে চীন, ভারত ও সুইডেনের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ শিক্ষা নিতে পারে।’

কিউএনবি/অনিমা/২৮ আগস্ট ২০২৫/সকাল ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit