শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

দুঃখ প্রকাশ করলেন রুমিন ফারহানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহকে নিয়ে তীর্যক মন্তব্যের দুই দিন পর তিনি দুঃখ প্রকাশ করলেও কারো নাম উল্লেখ করেননি।

বুধবার গ্লোবাল টিভির এক টকশোতে তিনি বলেন, ‘আমার কথায়, আমার অযৌক্তিক কোনো ব্যবহারে বা শব্দ চয়নে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমি দুঃখিত।’

এর আগে সোমবার রাতে ফেসবুকে রুমিন ফারহানা হাসনাতের ‘ছাত্রলীগ সংযোগ’ তুলে ধরে কয়েকটি ছবি পোস্ট দেন এবং তাকে ‘ফকিন্নির বাচ্চা’ বলে মন্তব্য করেন।

নির্বাচন কমিশনে (ইসি) সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানির সময় বিএনপি ও এনসিপি কর্মীদের সংঘর্ষের পর রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক’ আখ্যা দিয়ে বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

হাসনাতের ওই বক্তব্যের জবাবে সোমবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানান রুমিন ফারহানা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সন্ধ্যায় এক পোস্টে তিনি লেখেন, ‘এটা ওই ফকিন্নির বাচ্চাটা না, যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে?’ পোস্টে হাসনাত আব্দুল্লাহর ছাত্রলীগ-সংশ্লিষ্টতা তুলে ধরে কিছু ছবি ও স্ক্রিনশটও যুক্ত করেন তিনি।

এ প্রসঙ্গে টকশোতে রুমিন বলেন, ‘আমি যদি নিজেকে আরও নিয়ন্ত্রণ করতে পারতাম, ভালো হতো। কিন্তু দিন শেষে আমি একজন মানুষ। একজন মানুষের ধৈর্যেরও সীমা আছে। বহুদিন ধরে কেউ যদি ট্রলড হতে থাকে, একসময় মনে হয় জবাব দিই। না দিলেই ভালো হতো।’

নারী রাজনীতিকদের জীবন নিয়ে তিনি বলেন, ‘রাজনীতিবিদদের জীবন সহজ নয়, নারী রাজনীতিবিদের জীবন আরও কঠিন। আর ভোকাল নারী রাজনীতিবিদের জীবন একেবারেই সহজ নয়। সব মিলিয়ে ভাবলে মনে হয়, আমি তো ভালোই আছি।’

কিউএনবি/অনিমা/২৮ আগস্ট ২০২৫/সকাল ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit