বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন

টিসিবির চাল নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৫১ Time View

নিউজ ডেক্সঃ  গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে টিসিবির চালসহ অন্যান্য পণ্য নিয়ে বাড়ি ফেরা হলো না বৃদ্ধ শামছুল আকন্দের (৫০)। বাড়ি ফেরার পথেই চাল বোঝাই অপর একটি ট্রাকের চাপায় নিহত হন তিনি। বুধবার (২৭ আগস্ট) দুপুরে সাপমারা ইউনিয়নের সামনের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শামছুল আকন্দ (৫০) সাপমারা গ্রামের মৃত আবু বক্করের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে টিসিপির পণ্য নিয়ে বাড়িতে ফেরার পথে রাস্তা পারাপারের সময় গোবিন্দগঞ্জ উপজেলার দিকে যাওয়া চাল বোঝাই একটি ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

স্থানীয় বাসিন্দা রাসেল বলেন, দুপুর ১২টা থেকে টিসিবি পণ্য নিতে লাইনে দাঁড়িয়েছিলেন ওই বৃদ্ধ। আমরা তো ভালোভাবে তাকে এখান থেকে যেতে দেখেছি। হঠাৎ করে দেখি তিনি ট্রাকের ধাক্কায় পড়ে রক্তাক্ত হয়ে পড়ে আছেন। ঘটনাস্থলেই তিনি নিহত হন। এটি একটি দুঃখজনক ঘটনা। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম কালবেলাকে জানান, আমরা ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৭ আগস্ট ২০২৫/ সন্ধ্যাঃ ০৬.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit