বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন

সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ১

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৬৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি হামলায় সিরিয়ার দক্ষিণাঞ্চলে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার বর্বর ইসরায়েলিবাহিনী এ হামলা চালায়। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দামেস্ক থেকে নিন্দা জানানোর এক দিন পরই নতুন করে ইসরাইলি হামলা হলো। 

এএফপি জানায়, গত বছরের ডিসেম্বরে ইসলামপন্থি জোটের নেতৃত্বে সিরিয়ার দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে উৎখাতের পর থেকে ইসরাইল সিরিয়ায় শত শত হামলা চালিয়ে আসছে।

তারা দামেস্কের অন্তর্বর্তী কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা শুরু করেছে।

সরকারি সংবাদ সংস্থা সানা এক প্রতিবেদনে জানায়, সিরিয়া নিয়ন্ত্রিত অঞ্চলের তারাঞ্জা গ্রামে একটি বাড়িতে ইসরাইলি হামলায় এক যুবক নিহত হয়েছে।

গতকাল সোমবার সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় পার্শ্ববর্তী বেইত জিনে ইসরাইলি সামরিক অনুপ্রবেশের নিন্দা জানিয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে,  ইসরাইল ১১টি সামরিক যান ও প্রায় ৬০ জন সৈন্যের একটি বাহিনী মোতায়েন করেছে। তারা হারমন পর্বতের পাদদেশে একটি কৌশলগত পাহাড়ের নিয়ন্ত্রণ নিয়েছে। ইসরাইলি আক্রমণকে নিজেদের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন আখ্যায়িত করে নিন্দাও জানিয়েছে সিরিয়া।

অস্ত্র শনাক্ত এবং সন্দেহভাজনদের গ্রেফতারের জন্য সিরিয়ার দক্ষিণাঞ্চলে গত সপ্তাহে তারা বেশ কয়েকটি অভিযান চালিয়েছে বলে রবিবার জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

কিউএনবি/অনিমা/২৭ আগস্ট ২০২৫/সকাল ১১:৩৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit