বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

সংসদীয় আসনের চূড়ান্ত সীমানা তালিকা প্রকাশ আজ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৬১ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শেষ দিন আজ বুধবার রাজধানীর‎‎ আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে চলছে শুনানি। শুনানি শেষে কমিশন চূড়ান্ত সীমানা তালিকা প্রকাশ করবে।

বুধবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পঞ্চগড়-১, ২, রংপুর-১, কুড়িগ্রাম-৪, সিরাজগঞ্জ-২, ৫, ৬, পাবনা-১; আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর- ১, ৪, মাদারীপুর-২, ৩, শরীয়তপুর-২ ও ৩ আসনের শুনানি হবে।

ইসির তথ্য অনুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত মোট ৮৩টি আসনের জন্য এক হাজার ৭৬০টি দাবি ও আপত্তি জমা পড়েছিল। এসব দাবি-আপত্তি নিষ্পত্তির জন্য গত রবিবার থেকে শুনানি শুরু করা হয় এবং আজ তা শেষ হচ্ছে।

শুনানি শেষে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবেন।

উল্লেখ্য, ‎গত রোববার (২৩ আগস্ট) থেকে শুরু হয়েছে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি। যা আজ শেষ হচ্ছে। এরপর শুনানি পর্যালোচনা করে চূড়ান্ত সীমানা তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

কিউএনবি/অনিমা/২৭ আগস্ট ২০২৫/সকাল ১১:০৭

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit