বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

বিমানের নতুন চেয়ারম্যান শেখ বশিরউদ্দীন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৪৮ Time View

ডেস্ক নিউজ : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

মঙ্গলবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ বিমান অর্ডার ১৯৭২ (পুনর্গঠন ও সম্প্রসারণ) আইন ২০২০-এর ধারা ৩০(সি) এবং সরকারের ক্ষমতাবলে দ্য কোম্পানিজ অ্যাক্ট ১৯৯৪ অনুযায়ী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের আর্টিকেল অব অ্যাসোসিয়েশন-এর আলোকে শেখ বশিরউদ্দীনকে বিমান বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়েছে।

একই সঙ্গে বিমানের বর্তমান চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুয়ীদ চৌধুরীর নিয়োগটি বাতিল করা হয়েছে।

কিউএনবি/অনিমা/২৭ আগস্ট ২০২৫/সকাল ১১:০২

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit