বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২২ অপরাহ্ন

‘সংস্কারে কর্ণপাত না করলে দলগুলোকেই মাশুল দিতে হবে’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের বিষয়ে কর্ণপাত না করে, তাহলে এর মাশুল তাদেরকেই দিতে হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার। এমনকি শেখ হাসিনাকে অনুসরণ করলে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা বাড়বে বলেও মনে করেন তিনি।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর সিরডাপে সুজন আয়োজিত জুলাই জাতীয় সনদের খসড়া নিয়ে জনমত জরিপের ফলাফল বিষয়ক নাগরিক সভায় তিনি এসব কথা বলেন। জনমত জরিপে দেখা গেছে, প্রায় ৯০ শতাংশ মানুষ বলেছে- তারা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়।
সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের পক্ষে ৮৭ শতাংশ মানুষ। প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর থাকার সঙ্গে একমত ৮৯ শতাংশ।  এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়টি কমিশন বার বার আলোচনার টেবিলে আনলেও বারবারই তা প্রত্যাখ্যাত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit