বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন

মুন্সিগঞ্জে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪৪ Time View

ডেস্ক নিউজ : মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের ক্যাম্পে জলদস্যুতের হামলার ঘটনায় দ্রুত যৌথ বাহিনী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কেরানীগঞ্জে শুভাঢ্যা খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এর আগে গতকাল সোমবার (২৫ আগস্ট) মুন্সিগঞ্জে অস্থায়ী ক্যাম্পের টহল পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় নৌ-ডাকাতদল। আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় পুলিশ। প্রায় ত্রিশ মিনিট চলে দুই পক্ষের গোলাগুলি। এঘটনায় এখন পর্যন্ত কাউকেই গ্রেফতার করা হয়নি।
 
এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, মুন্সিগঞ্জের গজারিয়ায় লুট করা অস্ত্র দিয়ে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে যৌথ বাহিনী।
 
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘খালের পাড় যেন দখল না হয়, সেজন্য ঢালাই করে দেয়া হবে।’

কিউএনবি/অনিমা/২৬ আগস্ট ২০২৫/দুপুর ১২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit