মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

ইরানের সঙ্গে বসছে ইউরোপের তিন শক্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৪৬ Time View

নিউজ ডেক্সঃ  সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও ইউরোপের তিন দেশ—ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মধ্যে নতুন পরমাণু আলোচনা অনুষ্ঠিত হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার (২৭ আগস্ট) এ বৈঠক অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, বৈঠকটি উপপররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে হবে। ইউরোপীয় ইউনিয়নও এই বৈঠকে অংশ নেবে। এর আগে গত ২৫ জুলাই ইস্তাম্বুলে ইরান ও ইউরোপীয়দের মধ্যে আলোচনা হয়েছিল। জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েলের সঙ্গে ইরানের ১২ দিনের যুদ্ধের পর এটি হবে দ্বিতীয় বৈঠক। সেই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায়। এরপর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলে তেহরান সংস্থাটির সঙ্গে সহযোগিতা স্থগিত করে।

ইসরায়েল-ইরান সংঘাত এবং যুক্তরাষ্ট্রের হামলার কারণে ওয়াশিংটনের সঙ্গে চলমান পরমাণু আলোচনা স্থবির হয়ে পড়ে। ইউরোপের তিন দেশ সতর্ক করেছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সীমিত না করলে এবং আইএইএর সঙ্গে সহযোগিতা পুনরায় শুরু না করলে তারা ২০১৫ সালের পরমাণু চুক্তির অধীনে ‘স্ন্যাপব্যাক মেকানিজম’ সক্রিয় করবে। এতে জাতিসংঘের পুরোনো নিষেধাজ্ঞাগুলো আবার কার্যকর হবে। তবে ইরান অভিযোগ করেছে, ইউরোপীয়রা চুক্তি লঙ্ঘন করছে এবং তাদের এ ধারা প্রয়োগের কোনো অধিকার নেই।

২০১৫ সালে ইরান বিশ্বের ছয় পরাশক্তি—যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার সঙ্গে জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) স্বাক্ষর করে। চুক্তির শর্ত অনুযায়ী নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরান তার পরমাণু কার্যক্রম সীমিত করতে সম্মত হয়। তবে ২০১৮ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে সরে গিয়ে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন।

চুক্তির ইউরোপীয় তিন দেশ জানিয়েছে, ইরান ওয়াশিংটনের সঙ্গে পরমাণু আলোচনা পুনরায় শুরু করলে এবং আইএইএ’র সঙ্গে সহযোগিতা ফিরিয়ে আনলে ‘স্ন্যাপব্যাক’ কার্যকর করার সময়সীমা, যা অক্টোবরেই শেষ হবে, বাড়ানো হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ বিষয়ে বলেছেন, ইউরোপীয়দের ‘স্ন্যাপব্যাক’ কার্যকর করার কোনো বৈধ অধিকার নেই।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৬ আগস্ট ২০২৫/দুপুরঃ ১২.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit