বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রী ফুটপাত পরিদর্শনকালে ছাত্রলীগ নেতা কাছে যাওয়ার চেষ্টা অতঃপর… দাম্মাম বিমানবন্দর ও তেল ক্ষেত্রে হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৪ ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, নতুন ভর্তি ১৫১২ অস্ট্রেলিয়াকে ইনিংস ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা ৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস: অমিত শাহ অফিস কক্ষে জাতীয় পতাকা প্রদর্শন করা যাবে না হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টাল, সাইবার হামলা নিয়ে দেশে উচ্চ সতর্কতা জারি ফ্রান্সে ঝড় ও বন্যায় অন্তত চারজনের মৃত্যু, স্পেনেও প্রাণহানি সাজেকে গোলাগুলি: সেনাবাহিনীর তৎপরতায় ৩ হাজার পর্যটক উদ্ধার প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত, ঢাকা থেকে গেলেন সচিব

ডাকসু নির্বাচন প্রচারণায় যেসব আচরণবিধি মানতে হবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের প্রচার শুরু হয়েছে আজ মঙ্গলবার থেকে। আগামী ৮ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে এ প্রচার, আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৯ সেপ্টেম্বর। 

সোমবার (২৫ আগস্ট) রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের প্রচারণায় কঠোরভাবে আচরণবিধি মেনে চলতে হবে। ছাত্রী প্রার্থীরা হলে প্রচার চালাতে পারবেন পাঠকক্ষ ছাড়া রুম, রুমের সামনের বারান্দা, অতিথি কক্ষ, হল ক্যান্টিন, ডাইনিং, অডিটোরিয়াম ও ফুড কর্নারে। তবে অনাবাসিক বা অন্য হলের প্রার্থীরা কোনো হলে প্রচারণা করতে চাইলে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

ছেলে প্রার্থীরা ছাত্রী হলে শুধুমাত্র প্রশাসনের নির্ধারিত অডিটরিয়াম বা অতিথি কক্ষে প্রচার চালাতে পারবেন। এছাড়া প্রতিটি হলে একজন প্রার্থী বা একটি প্যানেলের পক্ষ থেকে সর্বোচ্চ একটি প্রজেকশন মিটিং করার সুযোগ থাকবে।

প্রচারে শুধু সাদাকালো পোস্টার, লিফলেট বা হ্যান্ডবিল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। এগুলোতে প্রার্থীর নিজের ছবি ছাড়া অন্য কারও ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্থাপনা, দেয়াল, যানবাহন, বেড়া, গাছপালা, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি বা অন্য কোনো দণ্ডায়মান বস্তুর গায়ে পোস্টার লাগানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। 

কিউএনবি/অনিমা/২৬ আগস্ট ২০২৫/সকাল ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit