রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

টিআইসির নতুন পরিচালক অভীক ওসমান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৫২ Time View

নিউজ ডেক্সঃ   চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটের (টিআইসি) পরিচালক হিসেবে কবি ও নাট্যকার অভীক ওসমানকে নিয়োগ দেওয়া হয়েছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে আজ রোববার তাকে নিয়োগ দেওয়া হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। অভীক ওসমান একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দারের স্থলাভিষিক্ত হয়েছেন।

২০০৭ সালে নগরীর কেসি দে রোডে থিয়েটার ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে সিটি করপোরেশন। প্রতিষ্ঠার পর থেকে তীর্যক নাট্যদলের প্রধান আহমেদ ইকবাল হায়দার অস্থায়ী নিয়োগে পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। ১৮ বছর তিনি দায়িত্ব পালন করেছেন। এক অফিস আদেশে তাকে অব্যাহতি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অভীক ওসমান বলেন, ‘দীর্ঘদিন ধরে নাট্যচর্চায় যুক্ত আছি। এই পদে থেকে সুস্থ সংস্কৃতির বিকাশে কাজ করে যাবো। একই সঙ্গে মেয়র মহোদয়ের অভিপ্রায় অনুযায়ী টিআইসিকে আয়বর্ধক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করবো।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৪ আগস্ট ২০২৫/দুপুরঃ ০১.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit