মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বাফটা’র মঞ্চে ইতিহাস গড়লো ‘বুং’ মাদারীপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ঢাকা দক্ষিণের মেয়র পদে লড়াইয়ের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনার শীর্ষে আফরোজা খন্দকার নিপু সাহরিতে খাবারের তালিকায় যেসব রাখবেন পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের

ইসরায়েলের ভয়াবহ হামলা ইয়েমেনে, নিহত ৬

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৩৩ Time View

নিউজ ডেক্সঃ  ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলের হামলায় অন্তত ছয়জন নিহত এবং ৮৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জনের বেশি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

হুতি-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংবাদমাধ্যম সাবার বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি। হামলার পর রাজধানীর আকাশে বিশাল আগুনের গোলা ও ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। হুতিদের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, সানার মধ্যাঞ্চলের একটি ভবনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। আল-মাসিরাহ টিভি বলছে, রাজধানীর দক্ষিণে একটি তেল কোম্পানির স্থাপনা ও একটি বিদ্যুৎ কেন্দ্রেও হামলা হয়েছে।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা প্রেসিডেন্ট প্রাসাদের কাছে অবস্থিত একটি সামরিক কম্পাউন্ড, দুটি বিদ্যুৎকেন্দ্র ও একটি জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েল রাষ্ট্র ও এর বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হুতিদের বারবার হামলার জবাবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।’

ইসরায়েল জানিয়েছে, এর আগে শুক্রবার সন্ধ্যায় হুতিরা ইসরায়েল লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। মাঝ আকাশেই সেটি ভেঙে টুকরো হয়ে যায়। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল ও ওয়াইনেট জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটিতে একটি ক্লাস্টার ওয়ারহেড ছিল—ইয়েমেন থেকে ছোড়া এ ধরনের ক্ষেপণাস্ত্র এটাই প্রথম।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৪ আগস্ট ২০২৫/দুপুরঃ ১২.৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit