বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া..

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৪২ Time View

নিউজ ডেক্সঃ   রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের তাপমাত্রা আগের তুলনায় সামান্য বাড়তে পারে। এতে গরমের অনুভূতি কিছুটা বেশি অনুভূত হতে পারে। একইসঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার (২৫ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। হতে পারে হালকা বৃষ্টি। আর এ সময় বাতাসের গতি থাকবে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালকের পক্ষে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৪ আগস্ট ২০২৫/দুপুরঃ ১২.১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit