শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

চকলেট বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৫৬ Time View
ডেস্ক নিউজ : গাজীপুরের শ্রীপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ৮ বছরের এক শিশুকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ অভিযুক্ত জামাল মিয়াকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।রোববার বিকেলে শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত জামাল মিয়ার বাড়ি একই এলাকায়।

পুলিশ জানায়, ৮ বছরের ওই শিশু শিক্ষার্থী সে পাশের একটি স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। স্কুল ছুটির পর প্রাইভেট শেষে কয়েকজন শিশুর সঙ্গে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। এসময় অভিযুক্ত জামাল মিয়া চকলেট বিস্কুটের প্রলোভন দেখিয়ে দাঁড় করিয়ে সঙ্গে থাকা শিশুদের সরিয়ে দেয়। এরপর শিশুটিকে পাশের জঙ্গলে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে।

স্থানীয়রা শিশুটির কান্নার শব্দ শুনে জঙ্গলে গিয়ে তাকে উদ্ধার করে। অভিযুক্তকে আটকে করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে তারা।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত জামাল মিয়াকে গ্রেফতার করেছে। শিশুকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

কিউএনবি/অনিমা/২৫ আগস্ট ২০২৫/সকাল ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit