শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান

‎হাতীবান্ধায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত-২, আহত-১

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৭৪ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেসনগর এলাকায় দুই মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। ‎ রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সানিয়াজান ইউনিয়নের মোকাদ্দেসনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন-নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার নয়নখোলা ডাঙ্গারহাট এলাকার দুলাল মিয়ার ছেলে সবুজ (২৬) ও একই এলাকার ফাহিম মিয়া (২৮)। আহত সোহাগ (২৭) বর্তমানে তারা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ‎স্থানীয়দের সূত্রে জানা গেছে, ওই এলাকায় ‎দোয়ানী ব্রিজ এলাকা থেকে বড়খাতাগামী মটরসাইকেলের সাথে অপর দিক থেকে আসা আরেকটি মটরসাইকেলের  মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি মটরসাইকেল রাস্তার পাশে থাকা গাছে সজোরে আঘাত করলে ঘটনাস্থলে মটরসাইকেল আরোহী ওই দুজনের মৃত্যু হয়। আহত হয় আরও একজন।

‎স্থানীয়রা আহত সোহাগকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। ‎হাতীবান্ধা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুতপুলিশ পাঠানো হয়েছে ল। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।”

 

কিউএনবি/আয়শা/২৪ আগস্ট ২০২৫/রাত ১১:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit