বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

আগস্টের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ৮৬ লাখ ডলার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : আগস্টের ২৩ দিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ৮৬ লাখ ২০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৩৩ হাজার ৫৩৩ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। রোববার (২৪ আগস্ট) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

তথ্য অনুযায়ী, আগস্ট মাসের প্রতিদিন প্রবাসী আয় এসেছে সাত কোটি ৬০ লাখ ২৬ হাজার ৯৫৬ ডলার। আগের বছর একই সময়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল সাত কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৩৩ ডলার।

আগের মাস জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় এসেছে আট কোটি ২৫ লাখ ৯৫ হাজার ৬৬৬ ডলার। সেই হিসাবে রেমিট্যান্স আগের বছরের তুলনায় বাড়লেও আগের মাস জুলাইয়ের চেয়ে কিছুটা কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, আগস্টের ২৩ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৯ কোটি ২৯ লাখ ডলার। রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৪ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ডলার।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৭১ লাখ ৬০ হাজার ডলার। আর বাংলাদেশে ব্যবসারত বিদেশে ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৭ লাখ ৯০ হাজার ডলার।

কিউএনবি/অনিমা/২৪ আগস্ট ২০২৫/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit