বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

বিকালে আন্দোলকারীদের সঙ্গে বসবেন অর্থ উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৪০ Time View

ডেস্ক নিউজ : ‘জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের’ ডাকা চলমান পূর্ণাঙ্গ শাটডাউন কর্মসূচির মধ্যেই অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল। রোববার বিকাল ৪টায় অর্থ উপদেষ্টার সঙ্গে এ বৈঠকে যোগ দেবেন আয়কর বিভাগের ১০ সদস্য ও কাস্টমস এন্ড ভ্যাট বিভাগের ১০ সদস্য।

ব্যবসায়ী নেতা ও এমসিসিআইয়ের সাবেক সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, দ্বিতীয় দিনের মতো চলছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) শাটডাউন কর্মসূচি চলছে। এদিন সকাল ৯টা থেকেই বিভিন্ন করাঞ্চল থেকে আসা কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান নিয়েছেন রাজস্ব ভবনের প্রধান ফটকের সামনে। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঐক্য পরিষদের মহাসচিব জানান, এনবিআর সদস্যদের মাধ্যমে আলোচনায় বসার আহ্বান জানানো হয়েছে। সময় নির্দিষ্ট হলে প্রতিনিধি দল সচিবালয়ে যাবে। কর্মসূচীর প্রভাবে অচলাবস্থা দেখা দিয়েছে ব্যবসা বাণিজ্যে। বঞ্চিত হচ্ছেন সেবাগ্রহীতারও। তবে, শাটডাউনের আওতামুক্ত রয়েছে আন্তর্জাতিক যাত্রীসেবা। চলতি মাসের ২২ জুন থেকে দ্বিতীয় দফায় শুরু হওয়া আন্দোলন রূপ নিয়েছে চেয়ারম্যান অপসারণের এক দফা দাবিতে। আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে থাকবেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/২৩ আগস্ট ২০২৫/রাত ১০:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit