বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম

হত্যা মামলায় কারাগারে জাবির সাবেক সহকারী প্রক্টর জনি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : ‎জুলাই আন্দোলনে ছাত্রদলের ঢাকা মহানগর পূর্বের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ওরফে রাসেল হত্যা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি, জাবির সাবেক সহকারী প্রক্টর মাহমুদুর রহমান জনির রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

‎আজ শনিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

‎এর আগে শুক্রবার রাতে সাভার পৌর এলাকার ব্যাংক টাউন থেকে মাহমুদুর রহমান জনিকে গ্রেপ্তার করা হয়।

‎আজ মামলার তদন্তকারী কর্মকর্তা, সাভার থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী তন্ময় ভৌমিক রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। ‎শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

‎মামলার বিবরণীতে বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে ৫ আগস্ট সাভার থানার মুক্তির মোড় এলাকায় আন্দোলন অংশ নেন আরিফুর রহমান ওরফে রাসেল। ঘটনার দিন বিকেল সাড়ে চার টার দিকে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন তিনি। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

‎এ ঘটনায় নিহতের ভাই সাইদুর রহমান সাভার থানায় গত বছরের ১৬ সেপ্টেম্বর হত্যা মামলা করেন।

কিউএনবি/অনিমা/২৩ আগস্ট ২০২৫/রাত ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit