শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
‘গেরুয়া’ দলে যোগ দিয়ে যে বার্তা দিলেন অভিনেত্রী মানসী ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে সব নাগরিকের অধিকার সমান : সড়ক প্রতিমন্ত্রী সংখ্যালঘু নির্যাতনের বিচার নিশ্চিত হয়নি, বিচারহীনতার সংস্কৃতি দূর করার চেষ্টা চলছে: নাহিদ ইসলাম গাজায় ধ্বংসস্তূপে তাবু টানিয়েই চলছে দন্তচিকিৎসা নবম পে স্কেল বাস্তবায়ন হবে কিভাবে, জানালেন বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না: জেডি ভ্যান্স দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ওজন কমানোর প্রভাবে বদলে যেতে পারে ক্ষুধা, ঘুম ও মানসিক অবস্থা ৪ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? গাজা থেকে ১৮ লাখ ৬০ হাজার ফিলিস্তিনিকে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

আবারও আবেদনময়ী লুকে ধরা দিলেন মিমি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৫৩ Time View

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর এখন বৃহস্পতি তুঙ্গে। এখন অভিনেত্রীর বিকিনি পরা লুকে কাঁপছে টালিউড থেকে বলিউড। ধুলোমুঠি সোনা হচ্ছে তার। পূজায় ‘রক্তবীজ ২’ সিনেমায় ‘সংযুক্তা মিত্র’ হয়ে লাস্য ছড়াবেন। সেই সঙ্গে অ্যাকশনও আছেন অভিনেত্রী।

আবার চলতি বছরেই হয়তো শুরু হয়ে যেতে পারে ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের শুটিং। সেখানে আছেন মিমি। বিক্রম মোতওয়ানে পরিচালিত সেই সিনেমায় মিমি হচ্ছেন ‘ডোনা গাঙ্গুলী’। চমক আরও আছে। এর মধ্যেই মিমি নাকি পরিচালক সুজিত সরকারের সঙ্গেও কাজ করতে চলেছেন।

নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে মিমির কাজ এই প্রথম নয়। ‘পোস্ত’, ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’, ‘রক্তবীজ’ হয়ে উইন্ডোজ প্রযোজনা সংস্থার সঙ্গে এটি তার চতুর্থ সিনেমা। এর আগের সিনেমায় অভিনেত্রী দাপুটে পুলিশ অফিসার। আসন্ন সিনেমায় স্বপ্নদৃশ্যে সেই মিমি বিকিনি পরে উত্তাপও ছড়াবেন। ইতোমধ্যে সেই ছবি প্রকাশ্যে এসেছে। নেটদুনিয়ায় প্রশংসিত মিমি। অনেকেই ‘ওয়ার ২’ সিনেমায় অভিনেত্রী কিয়ারা আদভানির ‘বিকিনি লুক’-এর সঙ্গেও তাকে তুলনা করেছেন।

মিমির এ সাহস দেখেই কি বলিউড নতুন করে তার প্রতি আগ্রহী হয়ে উঠেছে? এমন প্রশ্নে অভিনেত্রীর মুখে কুলুপ। তবে টালিউডের অন্দরের খবর— মিমি চক্রবর্তী প্রথমসারির এক গহনা প্রস্তুতকারী সংস্থার মুখ। পূজার জন্য সেই সংস্থা একটি বিজ্ঞাপনী ছবি বানাতে চলেছে। সেই ছবি পরিচালনা করবেন ‘পিঙ্ক’ সিনেমার কাহিনিকার সুজিত সরকার।

 

 

কিউএনবি/আয়শা/২৩ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit