শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক, বর্তমানে উপদেষ্টা সম্পাদক, দেশের বরেণ্য সাংবাদিক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন।

আজ শনিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

আলমগীর মহিউদ্দিন গত ৩০ মে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে কয়েকদিন পর তাকে বাসায় নেওয়া হয়। গত সপ্তাহে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে আবারও একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চিকিৎসকরা জানিয়েছেন, তার দেহে খনিজ অসমতা, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম ও পটাসিয়ামের মতো এক বা একাধিক খনিজের মাত্রাতিরিক্ত উপস্থিতি অথবা ঘাটতি দেখা দেয়।

এছাড়া তার ইউরিন, শ্বাসকষ্ট, ব্লাড প্রেসার ওঠানামাসহ নানাবিধ সমস্যা ছিল বলেও চিকিৎসকরা জানিয়েছেন।

বরেণ্য সাংবাদিক আলমগীর মহিউদ্দিন নয়া দিগন্তের শুরু থেকে দীর্ঘ প্রায় দুই দশক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

কিউএনবি/অনিমা/২৩ আগস্ট ২০২৫/বিকাল ৪:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit