বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম শুরু হয়েছে।

আজ শুক্রবার দূতাবাসের হলরুমে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টোকিওতে বাংলাদেশ দূতাবাস।

সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আখতার আহমেদ বলেন, জাপানে অনেক প্রবাসী বাংলাদেশির জাতীয় পরিচয়পত্র নেই। এ কারণে দেশে বিভিন্ন সেবা নিতে তারা সমস্যায় পড়েন। এখন থেকে জাপান প্রবাসীরা দূতাবাসের মাধ্যমেই এনআইডি সংক্রান্ত সব সেবা নিতে পারবেন।

তিনি আরও জানান, আগামী নির্বাচনে প্রবাসীরা যেন ডাকযোগে (পোস্টাল ব্যালটের মাধ্যমে) ভোট দিতে পারেন, সে ব্যবস্থাও করা হচ্ছে।

জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, দীর্ঘদিনের দাবির পর জাপানে এনআইডি সেবা চালুর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা বড় সুবিধা পাবেন।

অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তা, জাপানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দূতাবাস জানায়, জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে হলে অনলাইনে services.nidw.gov.bd ওয়েবসাইটে ফর্ম পূরণ করতে হবে। এরপর দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

কিউএনবি/অনিমা/২২ আগস্ট ২০২৫/রাত ৮:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit