শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

সীমান্তে ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ২৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৯৭ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি : ‎বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর বিশেষ টহলদল সীমান্ত এলাকায় পরিচালিত একটি অভিযানে ২৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। ‎বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকেলে লালমনিরহাট ১৫ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)র কমান্ডিং অফিসার লেঃ কর্নেল মেহেদী ইমাম। এর আগে বৃহস্পতিবার ভোরে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার পশ্চিম রামখানা পরিষদের বিওপি’র আওতাধীন রামখানা এলাকায় এ অভিযান চালানো হয়।

‎বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তি  সূত্র জানায়, চোরাকারবারীরা সীমান্ত দিয়ে মাদক পাচার করতে যাচ্ছিল। বিজিবি টহলদল তাদের উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য মাটির নিচে পুঁতে রাখলেও পরবর্তীতে অভিযান চালিয়ে তা উদ্ধার করা হয়। জব্দকৃত ২৫ কেজি গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ৯০ হাজার টাকা বলে জানা গেছে।

‎লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত। সীমান্তের স্পর্শকাতর এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে। স্থানীয় জনগণ মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করবে এবং গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় গোপন রাখার নিশ্চয়তা দেওয়া হবে বলেও তিনি নিশ্চিত করেন। ‎বিজিবির এই অভিযানকে মাদকমুক্ত বাংলাদেশ গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে জেলার সুশিল সমাজ।

 

 

কিউএনবি/আয়শা/২১ আগস্ট ২০২৫/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit