শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
এআই দিয়ে প্রয়াত অভিনেতার মুখে সংলাপ বসালেন পরিচালক বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন ভারতে ডিজিটাল প্রতারণার শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ দেবে ব্যাংক ইথিওপিয়াকে ১২ যুদ্ধবিমান ও চার এস-৪০০ দিচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের স্থান পরিবর্তন চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে রোগীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা এলপিজি বিক্রির কমিশন দুই থেকে তিনগুণ বাড়ানোর প্রস্তাব সারেনি বিমানের ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, ভাগ্য বদলাবে কি নবায়ন চুক্তিতে? পর্যটনে এআই ও টেকসই গন্তব্যের বার্তা নিয়ে ঢাকায় বিটিটিএফ শুরু

বয়স কমিয়ে চাকরি করা নিয়ে ইসলাম কী বলে?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : আমাদের দেশে অনেক মানুষের সঠিক বয়স নিয়ে কিছুটা এদিক-সেদিক অবস্থা আছে। অনেকের জন্মতারিখ ও জন্মসনে তারতম্য আছে। অনেকের বার্থ সার্টিফিকেটে বয়স দুই-এক বছর কমানো থাকে।

কিন্তু দেখা যায়- চাকরির ক্ষেত্রে কর্তৃপক্ষ আবেদন করার জন্য বয়স নির্ধারণ করে দেয়। এখন জিজ্ঞাসা হলো- কোনো ব্যক্তির যদি আসল বয়স বেশি হয় আর সার্টিফিকেটে কমানো থাকে, তাহলে কমানো বয়সের সার্টিফিকেট দিয়ে নেওয়া চাকরির ইনকাম কি হারাম হয়ে যাবে?

এই প্রশ্নের জবাব হলো- শরিয়তের বিধান মোতাবেক সার্টিফিকেটে বয়স কমিয়ে লেখা জায়েজ নেই। কারণ এটা স্পষ্টত ধোঁকা ও ছলচাতুরীর আশ্রয় গ্রহণ। আর ধোঁকা দেওয়া ইসলামে হারাম। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ’ (সহিহ মুসলিম, হাদিস : ১৬৪; সুনানে ইবনে মাজাহ, হাদিস : ২২২৫)।

তাছাড়া এখানে শর্ত ভঙ্গের মতো ব্যাপার আছে। আর মুমিনরা তাদের শর্তের ওপর থাকে। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত আরেক হাদিসে আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘মুসলমানরা তাদের শর্তের ওপর থাকবে।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৩৫৯৪; সুনানে দারা কুতনি, হাদিস : ২৮৯০; শুয়াবুল ঈমান, হাদিস : ৪০৩৯)।

সুতরাং জেনে রাখা উচিত যে ইচ্ছাকৃতভাবে সার্টিফিকেটে বয়স কম লেখা জায়েজ নেই। এটা সুস্পষ্ট হারাম। তবে যদি ঘটনাক্রমে দুই-এক বছর কম লেখা হয়ে যায় এবং সেটা বদলানো সম্ভব না হয়- তাহলে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি অবশ্যই দোষী সাব্যস্ত হবে না। 

তবে এই ধোঁকার মাধ্যমে বা বয়স কমিয়ে কেউ যদি চাকরি নেয়, তাহলে ওই চাকরি ও চাকরির মাধ্যমে আয় হারাম হবে না (বয়স কমানোর কাজটি হারাম)। কারণ যিনি বেতন নিয়ে থাকেন, তিনি নির্ধারিত পরিশ্রমের বিনিময়েই ইনকাম করেন।

আরেকটি বিষয় জেনে রাখা জরুরি যে চাকরি নেওয়ার ক্ষেত্রে সরকারি বা প্রাতিষ্ঠানিক নিয়মে যদি বয়স ত্রিশের কোটায় নির্ধারিত থাকে আর বাস্তবে বয়স ৩২ হয় (কিন্তু সার্টিফিকেট অনুযায়ী বয়স ৩০ হয়) তাহলে এ ক্ষেত্রে ওই চাকরি গ্রহণ না করাই উত্তম। কেউ ওই চাকরি গ্রহণ করে নিলে ওই কাজ অনুচিত ও তাকওয়ার পরিপন্থী হবে। তবে এজাতীয় ক্ষেত্রে সার্টিফিকেটে বয়স কম থাকার কারণে আয়-উপার্জন হারাম হবে না।

কিউএনবি/অনিমা/২১ আগস্ট ২০২৫/সকাল ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit