বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

বুমরাহকে জার্সি উপহার দিলেন ইব্রাহিমোভিচ

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৪৩ Time View

স্পোর্টস ডেস্ক : বুমরাহকে নিজ হাতে সই করা এসি মিলানের জার্সি, সঙ্গে ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন জলাতান। ইনস্টাগ্রামে সেই উপহারের ছবি দিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতীয় এই পেসার। সামাজিক যোগাযোগমাধ্যমে বুমরাহ ইব্রার সই করা সেই এসি মিলানের লাল-কালো জার্সিটির ছবিও শেয়ার করেছেন, ক্যাপশনে লিখেছেন, ‘ভাষায় প্রকাশ করার মতো না।’

সুইডেনের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার মনে করা হয় ইব্রাহিমোভিচকে। দীর্ঘ ক্যারিয়ারে খেলেছেন বার্সেলোনা, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, এসি মিলান, ইন্টার মিলান, আয়াক্সের মতো ইউরোপের সব বিখ্যাত ক্লাবে। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই স্ট্রাইকার শীর্ষ পর্যায়ের ফুটবলে ৮৬৬ ম্যাচ খেলে করেছেন ৫৭৩ গোল। ২০২৩ সালে ফুটবল থেকে অবসর নেন ইব্রা।

ইব্রাহিমোভিচের কতটা ভক্ত তা প্রমাণ মেলে যখন তিনি অবসর নেন। ২০২৩ সালে ইব্রার অবসরে আবেগঘন বার্তা দিয়েছিলেন ভারতের এই পেসার। ফলে ইব্রা থেকে এই জার্সি পেয়ে তিনি কতটা খুশি তা বুঝাই যাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ আগস্ট ২০২৫/রাত ৮:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit