শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা উমামার

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য প্যানেলের নাম ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মুখপাত্র উমামা ফাতেমা। তার প্যানেলের নাম ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’।

বুধবার (২০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে এক সংবাদ সম্মেলনে প্যানেলের নাম ঘোষণা করেন তিনি।

এ সময় উমামা জানান, আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় অপরাজেয় বাংলার সামনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবেন তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন বিভাগের স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে প্যানেল গড়তে যাচ্ছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সম্মুখ সারির নেত্রী উমামা।

উমামার প্যানেলের স্লোগান দুটি। তা হলো—দখলদারিত্বের বিরুদ্ধে ও পলিটিক্যালি কশিয়াস বাট অ্যাকাডেমিক ক্যাম্পাস।

গুঞ্জন আছে, ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে ভিপি পদে উমামা ফাতেমা, জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি এবং এজিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন।

৩০ জুলাই রাতে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। পরে ১৮ আগস্ট সহসভাপতি (ভিপি) পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উমামা।

এদিকে, ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের আজ শেষদিন ছিল। এই দিনেও ৯৩টি ফরম বিতরণ হয়েছে। আর জমা পড়েছে ১০৬টি। এ নিয়ে মোট ৬৫৮টি কেন্দ্র ও হল প্রার্থীর মনোনয়ন ফরম বিতরণ হয়েছে।

কিউএনবি/অনিমা/২০ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৭:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit