মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
ডোমসারে বিএনপি নেতার হুকুমে জমি দখলের অভিযোগ প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- বান্দরবান লামায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান । আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির ভূরুঙ্গামারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ‘ঘরের মাঠে বাংলাদেশ সেরা, আমরাও প্রস্তুত’ আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ ব্রাজিলে ফুটবল ম্যাচে ‘কুংফু’, রেফারি দেখালেন ২৩ লাল কার্ড ‘মোজাইক ডিফেন্স’ কী? সাদ্দামের পরিণতি দেখে কেন এই কৌশল নেয় ইরান

‎লালমনিরহাটে সতিনদীতে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৪৪ Time View

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না,‎লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ছোট সতিনদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের  লাশ উদ্ধার করেছে পুলিশ। ‎বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার ভেলাবাগুড়ি ইউনিয়নের কাসিম বাজার এলাকায় জামবাড়ি সতিনদীতে লাশটি ভেসে ওঠে। স্থানীয় কয়েকজন দিনমুজুর নদীর তীরে কাজ করতে গেলে নদীতে লাশটি ভাসতে দেখে। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত যুবকের পরনে শুধু একটি জিন্স প্যান্ট ছিল। স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা তাকে হত্যা করে স্রোতহীন সতিনদীতে ফেলে রেখে গেছে। তবে এখনো নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

‎হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য বিকেলে লাশ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

 

 

কিউএনবি/আয়শা/২০ আগস্ট ২০২৫/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit