শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন বিষয়ে আশ্বস্ত করলেন কমিশনার

ফুলবাড়ীর মহদীপুর হতে বারাইপাড়ার রাস্তাটি চলাচলে অনুপযোগী॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৫৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : সারা দেশে গ্রামীন অবকাঠামো রাস্তা ঘাটের উন্নয়ন হলেও ফুলবাড়ী উপজেলার মহদীপুর হতে বারাপাড়ার রাস্তাটি স্বাধীনতার ৫৪ বছরের উন্নয়নের ছোঁয়া লাগেনি।

প্রায় ১ কিলো মিটার কাঁচা রাস্তা দিয়ে দুটি গ্রামে প্রায় কয়েক হাজার লোকজনকে চলাচল করতে হয়। বর্ষা মৌসুম এলে এ রাস্তা এতই কাদা জমা হয় যে রাস্তা পারাপার প্রায় অসম্ভব হয়ে পড়ে। স্কুল, কলেজ, মাদ্রাসা ও হাট বাজারে যাতায়াতের জন্য একমাত্র রাস্তা এটি।

এই রাস্তা টি নির্মান কল্পে কেউ কোন পদক্ষেপ নেয় নি। এ বিষয়ে খয়েরবাড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ শামীম এর সাথে কথা বললে তিনি জানান, কয়েক যুগ ধরে রাস্তাটি সংস্কার না করায় এলাকার মানুষ এই বর্ষা মৌসুমে রাস্তাদিয়ে চলাচল করতে পারছেনা।  বিষয়টি আগামী সমন্বয় মিটিং উপস্থাপন করা হবে। ইউপি সদস্য সাজেদুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, এলাকার মানুষ আমাকে ভোটে নির্বাচিত করেছে।

কিন্তু রাস্তাটি নির্মানে আমি তাদের জন্য কিছুই করতে পারিনি। বহুবার ইউপি চেয়ারম্যানকে অবগত করার পরেও তিনি এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেন নি। বিষয়টি উপজেলা প্রকৌশলীকে অবগত করেছি। রাস্তাটি নির্মান করলে এলাকার মানুষ উপকৃত হবে।

 

 

কিউএনবি/আয়শা/২০ আগস্ট ২০২৫/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit