বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে রাঙামাটি শহরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৮ খেলোয়াড়ের পর এবার আল-নাসরের মালিকানাতেও রোনালদো? ‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’, যুবদল নেতার নামে পোস্টারিং উলিপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ খেলা অনুষ্ঠিত সিলেট টিটিসির কোটি টাকার মালিক ড্রাইভার বিল্লাল অশেষে শাস্তিমূলক বদলি দিনাজপুরে ভিপি সম্পত্তি দখলকে কেন্দ্রকরে নওগাঁর বদলগাছীতে দুইপক্ষের সংঘর্ষ নিহত-১ আহত-১১জন  হজের জন্য জমা দেওয়া টাকার জাকাত কি দিতে হবে? জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ

নাটোরে ভাঙা রেললাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন..

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৮৬ Time View

নিউজ ডেক্সঃ  নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন ভেঙে গেছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে ওই অংশে পাটের বস্তা গুঁজে সীমিত গতিতে ট্রেন চলাচল করছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে লাইনে ভাঙা দেখতে পেয়ে তা মেরামতে কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

আব্দুলপুর স্টেশন সূত্রে জনা যায়, মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে নিয়মিত পরিদর্শনের সময় রেলকর্মীরা লাইনে ভাঙা দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিকল্প ব্যবস্থা হিসেবে ভাঙা অংশে পাটের বস্তা গুঁজে দেওয়া হয়। পরে ট্রেনগুলোকে সর্বোচ্চ ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ওই স্থান অতিক্রমের নির্দেশ দেয় রেল কর্তৃপক্ষ।

ঘটনার পর ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেন এবং ঢালারচর এক্সপ্রেস সতর্কতার সঙ্গে ফাটল ধরা অংশ অতিক্রম করেছে। রেলশ্রমিক মোস্তাক আহমেদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সকালেই তারা ঘটনাস্থলে পৌঁছে যান। আপাতত অস্থায়ী ব্যবস্থা হিসেবে বস্তা গুঁজে ট্রেন পার করানো হচ্ছে, তবে মেরামত কার্যক্রম চলছে।

এ বিষয়ে আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান বলেন, সকালে আমাদের কর্মীরা পর্যবেক্ষণের সময় লাইনে ফাটল দেখতে পান। এখন সর্বোচ্চ ১০ কিমি গতিতে ট্রেন চলাচল করছে। দ্রুত মেরামত শেষ হলে গতি স্বাভাবিক হবে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৯ আগস্ট ২০২৫/দুপুরঃ ০২.০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit