বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১২ অপরাহ্ন

ঝগড়া থামাতে গিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৫৯ Time View

নিউজ ডেক্সঃ  ময়মনসিংহের গৌরীপুরে পারিবারিক ঝগড়া থামাতে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মোকশেদ আলী (৩০) এক যুবক খুন হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাতে উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোকশেদ আলী ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে মোকশেদের চাচা বাচ্চু মিয়া ও তার ছেলে আকাশ মিয়ার ঝগড়া শুরু হয়। ওই ঝগড়া থামাতে গেলে আকাশ ছুরিকাঘাত করে আহত করে মোকশেদকে। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের মা পারুল বেগম বলেন, মোকশেদ তার চাচা বাচ্চু মিয়া ও চাচাতো ভাই আকাশ মিয়ার মধ্যে ঝগড়া থামাতে গিয়েছিল। সেখানে আকাশের ছুরিকাঘাতে মোকশেদ নিহত হয়েছে। এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৯ আগস্ট ২০২৫/দুপুরঃ ০১.৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit