বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৮৪ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীমুজ্জামান মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মৎস্য সপ্তাহের উপর গুরুত্ব তুলে ধরে উপজেলা মৎস্য কর্মকর্তা রোজিনা খাতুন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আশিষ কুমার, উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ আহমেদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজ আহমেদ, উপজেলা সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মিন্টু কুমার সাহা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রোল্লাদ কুমার কুন্ডু, জাতীয় মহিলা সংস্থার সমন্বয়ক আমিনুল হক, মৎস্য দপ্তরের সুপদ চন্দ্র সহ উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য জীবী, মৎস্য চাষী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ আগস্ট ২০২৫/রাত ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit