শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

‎জমিজমার বিরোধে হত্যার উদ্দেশ্যে আপন বড় ভাই কোপালো ছোট ভাইকে

‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১০৪ Time View
0-0x0-0-0-{}-0-0#

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে আপন বড়ভাইসহ ভাতিজাদের হামলায় গুরুতর জখম হয়েছেন ছোটভাই আব্দুল মতিন (৪৮)। তিনি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।ঘটনাটি ঘটেছে রবিবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে সদর উপজেলার হারাটি ইউনিয়নের তালুক হারাটি (বরণতল) এলাকায়।স্থানীয়রা জানায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে ছোট ভাই আব্দুল মতিনের সাথে বড়ভাই সিরাজুল ইসলাম (৫২) ও দুলাল মিয়ার ওরফে ইসরাইল (৫৫) মধ্যে শত্রুতা চলে আসছিল।

‎আহত আব্দুল মতিন অভিযোগ করেন, হামলার আগেও বড়ভাই সিরাজুল ও দুলালের পক্ষ থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ কারণে পূর্বেও তিনি সিরাজুল ইসলাম ও দুলাল মিয়ার নামে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু রবিবার রাত ১০টার দিকে তার বড়ভাই সিরাজুল ও দুলাল মিয়া এবং তার ভাতিজা মো. ওমর ফারুক (২৬), ফরিদুল ইসলাম (২৪) ও রিফাত (২০) ধারালো অস্ত্র নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালায়। বর্তমানে তিনি লালমনিরহাট সদর হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

‎স্থানীয়রা জানায়, হামলার সময় আব্দুল মতিন নিজেকে রক্ষা করার চেষ্টা করলেও তিনি গুরুতর জখম হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।লালমনিরহাট সদর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী জানান, অভিযোগ পাওয়া হয়েছে, অভিযোগের ভিত্তিতে হামলাকারীদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত কারণ, জখমের মাত্রা ও অভিযুক্তদের ভূমিকা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/১৮ আগস্ট ২০২৫/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit