শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

চৌগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১০৯ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) উপজেলা প্রশাসন ও মৎস্য অফিসের আয়োজনে পরিষদের হলরুমে এক আলোচনা সভাশেষে র‌্যালী করা হয়। এ বছরের মৎস্য সপ্তাহের শ্লোগান “অভয়শ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”।

এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার তাসলিমা জেবিন। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম। উপজেলা বেড়গোবিন্দপুর বাওড় ব্যবস্থাপক রাকিব হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যপক. নুরুজ্জামান আল মামুন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী সাবেক প্যানেল মেয়র, মাষ্টার কামাল আহমেদ বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনজুমান আরা মাহমুদা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন শিশু নিলয় কর্মকর্তা জামিল আহমেদ, জে এস এল এগ্রো ফিসারিজ প্রোপাইটার বি এম নেওয়াজ শরিফ, মৎস্য চাষী সুফল বিশ্বাস, আব্দুল আহাদ, উপজেলা ইসলামী ফাউন্ডেশন কর্মকর্তা ফাইজার আহম্মেদ, প্রেসক্লাব চৌগাছার ক্রিয়া সম্পাদক এম এ মান্নান, সংাদিক শ্যামল দত্ত সহ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আমাদের দেশীয় মাছ সংরক্ষণে এগিয়ে আসতে হবে। এ উপজেলার নদী-নালা, খাল-বিলেবিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। এ সব মাছ রক্ষা করতে, চায়না দুয়ারী, ম্যাজিক, ভেশাল, কারেন্ট, মশারী জাল ব্যবহার পরিহারকরতে আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ মৎস্য সপ্তাহ ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলবে। এ উপলক্ষে একটি র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে ও কপোতাক্ষ নদে ৩৫ কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৮ আগস্ট ২০২৫/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit