রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

ডোমারে বিএডিসি শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ ও কর্ম বিরতি

 আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৫৮ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে ভিত্তি আলু বীজ উৎপাদন খামার বিএডিসি শ্রমিক ইউনিয়নের শ্রমিকবৃন্দ বিক্ষোভ সমাবেশ ও কর্ম বিরতি কর্মসূচি পালন করেছে। ২০২৫ সালে অর্থ মন্ত্রনালয়য়ের চাপিয়ে দেওয়া নীতিমালা বাতিল পূর্বক কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ এবং নিয়ন্ত্রন নীতিমালা ২০১৭ বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

সোমবার (১৮আগস্ট) সকাল ৮টায় সকল শ্রমিক মাঠ থেকে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে এলাকা প্রদক্ষিণ করে উপ-পরিচালক (খামার) এর কার্যালয়ের সামনে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকবৃন্দ। এ সময় শ্রমিক নেতা নাসির উদ্দিন, হোসেন আলী, আমিনার রহমান, গোলাম রাব্বানী প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা ২০২৫ সালের অন্যায় ভাবে জোর পূর্বক চাপিয়ে দেওয়া নীতিমাল বাতিল করে ২০১৭ সালের নীতিমালা বাস্তবায়নের জোর দাবি জানান। দাবি না মানা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলমান থাকবে। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন শ্রমিক নেতারা।

কিউএনবি/অনিমা/১৮ আগস্ট ২০২৫/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit