সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন

‘পিআর পদ্ধতির নির্বাচন ইসলামবিরোধী’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৪৫ Time View

নিউজ ডেক্সঃ  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক বলেছেন, আসনভিত্তিক নির্বাচন পদ্ধতি একটি মীমাংসিত বিষয়। এখানে সংস্কারের কোনো অবকাশ নেই। তিনি বলেন, যারা প্রচলিত নির্বাচনপদ্ধতির বাইরে গিয়ে আনুপাতিক তথা পিআরের মতো আজগুবি নির্বাচন পদ্ধতির দাবি করছেন, এর মধ্যে কিছু ইসলামি দলকেও আমরা দেখতে পাচ্ছি। অথচ পিআর পদ্ধতি নির্বাচন একটি ইসলামবিরোধী পদ্ধতি। কারণ রাষ্ট্র পরিচালনার জন্য ইসলাম জনগণকে যোগ্য ও ভালো ব্যক্তি নির্বাচন করতে বলেছে। দল বা প্রতীক নির্বাচন করতে বলেনি।

সোমবার (১৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক এমন মন্তব্য করেন। আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য পিআরের দাবি করা হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, এই পদ্ধতিতে সরকার ও রাষ্ট্রকে সব সময় দুর্বল করে বিদেশীদের তাঁবেদার বানানোর গভীর ষড়যন্ত্র রয়েছে।

পিআর পদ্ধতিকে বিদেশি ফরমায়েশি নির্বাচন পদ্ধতি দাবি করে আশরাফুল হক আরও বলেন, নির্বাচনের সংস্কারে অভিনব এই পদ্ধতির দাবি পতিত ফ্যাসিবাদকে পুনর্বাসনে নিয়ামক ভূমিকা পালন করবে। কারণ ভবিষ্যতে বাংলাদেশের কোথাও কোনো আসনে এককভাবে স্বৈরাচারী আওয়ামী লীগ বা তাদের সহযোগী কোনো প্রার্থী বিজয়ী হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু এই আজগুবি নির্বাচনি পদ্ধতিতে আনুপাতিক পার্সেন্টের হিসেবের মারপ্যাঁচে তাদের বেশ কিছু আসন পাওয়ার সম্ভাবনা তৈরি করবে; যা বৈষম্যবিরোধী আন্দোলনে পর পরিবর্তিত পরিস্থিতিতে এ দেশের জনগণ কখনো মেনে নেবে না।

আশরাফুল হক বলেন, যারা কথিত পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে ভিনদেশি এজেন্ডা বাস্তবায়নে মাঠে নেমেছেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তাদের অনেকেরই জামানত পর্যন্ত থাকবে না।

অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/১৮ আগস্ট ২০২৫/রাতঃ ০৮.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit