শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় ও হলে প্রার্থী ১৭৯১

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও হল সংসদে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ শেষ হয়েছে। এ পর্যন্ত কেন্দ্রে ২৮ পদের বিপরীতে ৫৬৫ জন এবং ১৮টি হলে ১২২৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

সোমবার (১৮ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তথ্য অনুযায়ী, সোমবার কেন্দ্রে ৪৪২ জন মনোনয়ন নিয়েছেন। এছাড়াও সলিমুল্লাহ মুসলিম হলে ৭১, ড. মুহাম্মদ শহিদুল্লাহ হলে ৯৭, জগন্নাথ হলে ৬৬, ফজলুল হক মুসলিম হলে ৭৮, সার্জেন্ট জহুরুল হক হলে ৯৩, রোকেয়া হলে ৪৬, মাস্টার দা সূর্যসেন হলে ৯০, হাজী মুহম্মদ মুহসীন হলে ৭৪, শামসুন্নাহার হলে ৩৭, কবি জসীম উদ্দিন হলে ৭৪, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৮৭, শেখ মুজিবুর রহমান হলে ৬৯, বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে ২৯, ফজিলাতুন্নেসা মুজিব হলে ৩০, অমর একুশে হলে ৮৪, কবি সুফিয়া কামাল হলে ৪০, বিজয় একাত্তর হলে ৮৮ এবং স্যার এ এফ রহমান হলে ৭৩ জন মনোনয়ন নিয়েছেন।

এদিকে ইতোমধ্যেই একাধিক দল প্যানেল চূড়ান্ত করেছে। গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে ভিপি পদে নির্বাচন করবেন দলটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আব্দুল কাদের। জিএস পদে নির্বাচন করবেন আবু বাকের মজুমদার। এছাড়া এজিএস পদে আশরেফা খাতুন নির্বাচন করবেন।

ইতোমধ্যে আলাদা প্যানেল ঘোষণা দিয়েছেন জামালউদ্দিন খালিদ ও মাহিন সরকার। জামালউদ্দিন খালিদ স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। এছাড়া এজিএস পদে রোকেয়া হলের ছাত্রী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ফাতেমা শারমিন অ্যানী নির্বাচন করবেন।

এছাড়াও ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচন করবেন উমামা ফাতেমা। তিনি প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং পরে কেন্দ্রীয় মুখপাত্র ছিলেন। এর আগে ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন।

তবে এই প্যানেলে জিএস এবং এজিএস পদে কে থাকবেন, তা চূড়ান্ত হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদি ভূইয়া ও বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি এই পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র তুলেছেন।

এছাড়াও স্বতন্ত্রভাবে অনেকেই ভিপি ও জিএস পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।

ছাত্রদলের মধ্য থেকে ভিপি পদে নির্বাচন করতে পারেন ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান। এছাড়া জিএস পদে কবি জসীম উদ্দিন হল শাখার আহ্বায়ক তানভীর বারী হামিমের নাম আলোচনায় রয়েছে।

ছাত্রশিবিরের পক্ষে ভিপি পদে সাদিক কায়েম এবং জিএস পদে এস এম ফরহাদ নির্বাচন করবেন।

কিউএনবি/অনিমা/১৮ আগস্ট ২০২৫/রাত ৮:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit