ডেস্ক নিউজ : এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানিতে তদন্ত কর্মকর্তা বলেন, এই হত্যার ঘটনায় নাসির উদ্দিনের জড়িত থাকার যথেষ্ট প্রমাণ আছে। এছাড়া মাইটিভির দায়িত্বশীল পদে থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেন এবং তা প্রচার করতে থাকেন তিনি।
আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা বাহিনী উৎসাহিত হয়ে হত্যাকাণ্ডে মেতে ওঠে। যাত্রাবাড়ীর চৌরাস্তায় আসাদুল হক বাবু হত্যায় সাথী ছাড়াও আরও যারা জড়িত আছে তাদের বিষয়ে সত্য জানতে রিমান্ড প্রয়োজন। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিপক্ষের আইনজীবী তাকে নিরাপরাধ দাবি করে রিমান্ড বাতিল চান।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের এই আদেশ দেন। এর আগে রোববার (১৭ আগস্ট) ডিবি ওয়ারী বিভাগের একটি টিম গুলশান থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাথীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে।
কিউএনবি/আয়শা/১৮ আগস্ট ২০২৫/সন্ধ্যা ৬:০৩