মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

ষষ্ঠ দিনে মনোনয়ন ফরম নিলেন ৬৪ জন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৪৯ Time View

ডেস্ক নিউজ : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ষষ্ঠ দিনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৬৪ জন প্রার্থী। একই দিনে বিভিন্ন হল সংসদের জন্য মনোনয়ন নিয়েছেন আরও ১০৮ জন।

রবিবার (১৭ আগস্ট) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।  

জসীম উদ্দিন বলেন, ষষ্ঠ দিনে ডাকসুর বিভিন্ন পদে ৬৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যার মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১ জন, সহকারী সাধারণ সম্পদাক (এজিএস) পদে ৩ জন, সম্পাদক পদে ২৩ জন এবং সদস্য পদে ৩২ জন। মনোনয়ন জমা দিয়েছেন ২৫ জন। এখন পর্যন্ত ৬ দিনে ডাকসুতে মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১২৫ জন। তাদের মধ্যে ভিপি পদে ১৯ জন, জিএস পদে ২ জন, এজিএস পদে ৫ জন, সম্পাদক পদে ৪৪ জন এবং সদস্য পদে ৫৫ জন। এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৮ জন।

কিউএনবি/অনিমা/১৭ আগস্ট ২০২৫/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit